সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু
রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
- আপডেট সময় : ০৮:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু
নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটর সাইকেলে সংঘর্ষে দারুল কালাম সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল(২৮) নামে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
পড়ুন>>ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুনকে কারাগারে প্রেরণ
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার।
নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও একরাম সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে।
ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকা দিকে চাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে।
ঘটস্থলে গাড়ির চাকা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এঘটনায় পিকআপ সহ চালককে আটক করা হয়েছে। দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























