নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন

নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিলডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করলেন রাসিক মেয়র।

দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের এনেক্স ভবনের ১০ম তলায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র মহোদয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাঃ হবিবুর রহমান, সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, সচিব মোঃ মোবারক হোসেন, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কোর্স চারটি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাস মেয়াদী প্রতিটি কোর্সে আসন রয়েছে ৩০টি।

অফলাইন ও অনলাইনে ফরমপূরণ ও জমাদানের তারিখ ০১/১২/২০২৩ খ্রিঃ হতে ১২/১২/২০২৩ খ্রিঃ পর্যন্ত। আগামী ২৩/১২/২০২৩ তারিখ হতে ক্লাস শুরু হবে। মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন।

বিধায়, প্রতিটি কোর্সে নামমাত্র কোর্স ফি ২০০০/- (দুই হাজার) টাকা। কোর্স শেষে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (BTEB)/জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) Level এর সনদ প্রদানসহ প্রশিক্ষণ গ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে।

কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্স অন্তর্ভুক্ত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!