সংবাদ শিরোনাম :
নওগাঁর বদলগাছীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার
নওগাঁ থেকে সুবীর দাস
- আপডেট সময় : ০১:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নওগাঁর বদলগাছীতে সাকিব হোসেন (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সাকিব হোসেন মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফতেপুর মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো সাকিব। সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন ব্রীজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে সাকিবের পরিচয় শনাক্ত করে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























