নওগাঁয় যুবলীগ নেতা রাজেশ মজুমদারের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
নওগাঁয় যুবলীগ নেতা রাজেশ মজুমদারের শীতবস্ত্র বিতরণ
নওগাঁয় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী ) বিকেলে জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজেশ মজুমদার এর উদ্যোগে নওগাঁ নওজোয়ান মাঠএলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে দেশব্যাপী অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজেশ মজুমদারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে যুবলীগ নেতা রাজেশ বলেন, শীত বেড়ে যাওয়ায় শীত নিবারণে জেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল ভিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। মানবিক যুবলীগের পক্ষ থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

























