সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত
নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
- আপডেট সময় : ১০:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে
নওগাঁয় বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় বিজয়ের মাসকে স্বরণীয় করতে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় মৃত্তিকা এ্যাডফার্ম কার্যালয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এ কবিতা পাঠের আয়োজন করে।
অনুষ্ঠানে নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি কবি সম্পাদক অরিন্দম মাহমুদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রাবন্ধিক ও গবেষক ড.শামসুল আলম।
এসময় বিজয়ের প্রেরণায় কবিতার ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কবি ও গল্পকার টগর মেহেদী, প্রাবন্ধিক ওয়াশিংটন, প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রাবন্ধিক হাশমত আলী।
স্বরচিক কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ, সুস্মিতা সাহা, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, মোহাম্মদ নাসিরসহ অন্যন্যরা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























