নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক

 

নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে।

পড়ুন>>অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরও বাড়ছে: উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে যারা
এছাড়াও গত দুই মাসে জেলায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করে। ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করে।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে।

সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে বলেও জানান জেলা প্রশাসক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!