দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক 

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক 

 

 

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক ৪টি অভিযানে  বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

 

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার  (১৭মার্চ)  দুপুরে  বিজিবি বিশেষ টহলদল আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মহিলা চোরাকারবারীসহ মাদক ও অন্যান্য মালামাল আটক করা হয়।

 

আটক নারী হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের, হারিস মন্ডলের মেয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫)। তার কাছ থেকে ৫ কেজি  ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে চোরাকারবারী মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলা দায়ের করে দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়াম্যান নিহত

অপরদিকে মঙ্গলবার  প্রাগপুর সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালার বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেন্সিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন আটক করা হয়েছে।

 

অন্যদিকে মথুরাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেল এবং  কাথুলী বিওপির সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ০৪ কেজি আটক করা হয়েছে। এসব অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মাদক দ্রব্যে ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা বলে বিজিপি জানায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!