দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

 

দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

দৌলতপুর বিএনপির ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় কর্মসূচীতে যারা রাজপথে ছিলেন নতুন কমিটিতে তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে দৌলতপুর ডিগ্রী কলেজের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভায় ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সকলে উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরের মাটি বিএনপির ঘাটি।

 

গত ১৭ বছর দৌলতপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলা দেয়া হয়েছে। অনেককে বাড়ি ছাড়া করা হয়েছে। আওয়ামীলীগের ক্যাডার ও পুলিশ দিয়ে বিএনপির কর্মসূচী পালনে বাধা দেয়া হয়েছে। কিন্তু নানা প্রতিন্ধকতার পরেও দৌলতপুরের বিএনপিকে দাবাতে পারেনি।

বাচ্চু মোল্লা বলেন, গত ১৭ বছর এলাকায় যাদের খবর নাই। এখন বিভিন্ন জায়গায় ছবিসহ ব্যানার-ফেস্টুন টানিয়ে তারা বড় নেতা সাজার চেষ্টা করছেন। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা ব্যাক্তিদের গুরুত্ব দেয়া যাবে না। বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে যারা দলীয় কর্মসূচীতে রাজপথে সক্রিয় ছিলেন নতুন কমিটিতে তাদের প্রাধান্য দেয়া হবে।

পড়ুন>> রৌমারীতে ৩৫ বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

তিনি বলেন, আওয়ামীলীগের অনেকে বিএনপি নেতাদের সাথে ছবি তুলে বিএনপি সাজার চেষ্টা করছেন। এদের থেকে সাবধান থাকতে হবে। কোন ভাবেই যেন বিতর্কিত ও আওয়ামীলীগের সহযোগি বা দোসররা যেন ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে না আসতে পারেন সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উপজেলা বিএনপির নেতাদের নির্দেশনা প্রদান করেন বাচ্চু মোল্লা।

 

সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, হারুনুর রশিদ, সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, সদস্য রুহুল কুদ্দুস, আলতাব হোসেন, শামিম রেজা, ফজলুর রহমান, আব্দুল লতিব সহ আহবায়ক কমিটির সকল সদস্য নিজ নিজ মতামত তুলে ধরেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!