দৌলতপুরে বাড়ি থেকে ডেকে যুবককে গুলি করে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে বাড়ি থেকে ডেকে যুবককে গুলি করে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

দৌলতপুরে বাড়ি থেকে ডেকে যুবককে গুলি করে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
প্রতিকী ছবি

 

দৌলতপুরে বাড়ি থেকে ডেকে যুবককে গুলি করে হত্যা

 

কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে রাজু (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।

পড়ুন>> ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

তবে কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসীর ধারণা, এলাকায় মাদক ব্যবসা ও বালু মহলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহতের স্বজনরা জানান, একই গ্রামের মতলব কসাই এর ছেলে সজীব সোমবার রাত নয়টার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত একটার দিকে রাজুকে গুলি করা হয়েছে বলে পরিবারের লোকজন জানতে পারে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিকল্পিতভাবে যাকে হত্যা করে হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এলাকাবাসী জানান, চলাঞ্চলের ত্রাস সাঈদ বাহিনীর সহযোগী হিসেবে এক সময় কাজ করতেন নিহত রাজু। সাঈদের বাড়িও ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামে। বাবা মৃত ভাদূ মণ্ডল।

চরাঞ্চলে বালু, অস্ত্র, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন সাঈদ বাহিনীর সদস্যরা। এ বাহিনীর সাথে এখন রাজু কাজ করেন না। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের সাথে এখন রাজুর চলাফেরা। এ কারণে সাঈদের লোকজন তার উপরে ক্ষুব্ধ ছিলেন।রাজুর হত্যাকাণ্ডের সাথে পূর্বেকার ঘটনার জের থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

স্থানীয় আরেকটি সূত্র জানায়, নিহত রাজু মাদক কারবারের সাথে যুক্ত ছিলেন। গভীর রাতে কেউ অকারণের নদীর ভিতরে যাবেন না।  মাদক লুট করতে গিয়ে চোরাকারবারীদের ছোড়া গুলিতে সে নিহত হয়েছেন।

নিহতের স্বজন ও মরিচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে সাঈদ বাহিনীর লোকজনের সাথে তার বাকবিতন্ডা হয়েছিল। হত্যার পরে তাকে গুলিবিব্ধ করা হয়েছে বলে তার দাবি।

পড়ুন>>ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

তার যুক্তি , গুলিবিদ্ধ ব্যক্তি শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কথা। গুলিবিদ্ধ হলেও রাজুর শরীর থেকে তেমন রক্ত বের হতে দেখা যায়নি। মৃত ব্যক্তি শরীরে গুলিবিদ্ধ হলে রক্তক্ষরণ হবে না।  তাই রাজুকে হত্যার পর গুলি করা হয়েছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, রাত সোয়া ১টার দিকে গুলি করতে অবস্থায় রাজুকে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বুকের বাঁ পাশে তার গুলিবিদ্ধ হয়েছে । কিন্তু তার শরীরে গুলি ঢুকেছে কিন্তু বের হয়নি। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় সজীব নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো আমরা যাচাই-বাছাই করে দেখছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!