দৌলতপুরে প্রেমের টানে দুলাভাইয়ের হাত ধরে শ্যালকের বউ উধাও
- আপডেট সময় : ১১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
দৌলতপুরে প্রেমের টানে দুলাভাইয়ের হাত ধরে শ্যালকের বউ উধাও
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের আলমাতলা (মসলেমপুর) গ্রামের ভ্যানচালক আরজেদ আলী ও তার ছেলে মোঃ আনিছুর রহমানের পরিবারে যেন শোকের ছায়া। রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, লজ্জা ও ঘৃনায় এই পরিবারের সকলে যেন বাকরুদ্ধ।
অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলার আলমাতলা (মসলেমপুর) গ্রামে সরেজমিনে দেখা যায়, ভ্যানচালক আরজেদ আলী (৫০) স্ত্রী, সন্তান ও নাতী-নাতনী নিয়ে কোনমতে সংসার যুদ্ধে চালিয়ে নিচ্ছিলো।
কিন্তু বিপত্তি ঘটে নিজ জামাই এক সন্তানের পিতা জুয়েল (৩৫) ও দিনমজুর আরমেদ আলীর ছেলে মোঃ আনিছুর রহমান এর স্ত্রী ১ সন্তানের জননী সুমাইয়া (২০) কে নিয়ে। ভ্যানচালক আরজেদ আলীর মেয়ে নাছিমা ও জামাই জুয়েল রাজধানী ঢাকার একটি গার্মেন্টস এর চাকুরী করতো।
বেশ ভালোই চলছিলো তাদের সুখের সংসার। একমাত্র ছেলে নাহিদ গ্রামের বাড়ী ঘোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র। ছেলের পড়ালেখার খোঁজ খবর নেওয়ার অযুহাতে জামাই জুয়েল মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে বেড়াতে এসে নিজ শালার স্ত্রী সুমাইয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সবার চোখ ফাঁকি দিয়ে সুমাইয়া ও জুয়েল তাদের উভয়ের শশুর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্নালংকার, পরিধেয় বস্ত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
বাবার এমন কান্ডে একমাত্র সন্তান নাহিদ আজ লজ্জায় মূয্যমান। নিজের স্ত্রী দুলাভাইয়ের সাথে প্রেমের টানে ঘর ছাড়াই দিনমজুর আনিছুর তাদের সংসারের ব্রাকের লোন নেওয়া নগদ টাকা, স্বর্নালংকার সহ স্ত্রীর এমন অপকর্মের জন্য লজ্জায় শয্যাশায়ী। একদিকে নিজের স্ত্রী অন্যদিকে আপন বোনের সংসার ভাঙ্গা এমন উভয় সংকটে পরিবারটি আজ বড়োই দিশেহারা।
তাই এমন বিপদে কোন সহৃদয় ব্যাক্তি এদেও সন্ধান পেলে ০১৯২৪৮১৪৩৮১, ০১৩১৪৫১৭৪৫৬ তে যোগাযোগ করে এই অসহায় পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য ভ্যানচালক আরজেদ আলী অনুরোধ জানিয়েছেন। অনেক খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে দিনমজুর মোঃ আনিছুর রহমানের বাবা মোঃ আরজেদ আলী দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























