দৌলতপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৩৭৪১ বার পড়া হয়েছে
দৌলতপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
দৌলতপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ
বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে তারাগুনিয়া গোরস্থান হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























