সংবাদ শিরোনাম :
দৌলতপুরে তড়িতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
- আপডেট সময় : ১০:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
দৌলতপুরে তড়িতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়নের নাসির উদ্দীন বিশ্বাস পোয়ালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী জিসান আহমেদ (১১) তড়িতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসির অভিযোগ সূত্রে জানা যায়, পোয়ালবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে জিসান আহমেদ প্রতিদিনের ন্যায় স্কুলে যায় এবং বেলা ১১টার সময় স্কুলে খেলাধুলা করার এ পর্যায়ে ঐ এলাকার মানুষিক প্রতিবন্ধি এক ছেলে জিসান এর পায়ের সেন্ডেল স্কুলের টিনের চালের ওপর ফেলে দিলে জিসান তার ব্যবহৃত সেন্ডেল আনতে টিনের চালের ওপরে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা যায়।
জিসানের মৃত্যুও সংবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসীর ধারণা টিনের তৈরী এ ভবনটিতে যে কোনভাবে বিদ্যুতের তারে লিক হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























