দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

 

 

দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

 

দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে গত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধি দপ্তর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

দৌলতপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আক্কাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।

 

 

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাবিল উদ্দিন দৈনিক দিনকাল প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সৃষ্টি নিউজ প্রতিনিধি আহাদ আলী নয়ন, সফল আত্মকর্মী মোঃ আরিফুল ইসলাম,সফল আত্মকর্মী মোছাঃ ফিরোজা খাতুন, পি কে এস এফ এনজিও প্রতিনিধি পলাশ আহমেদ, ছাত্র সমন্বয়ক মোঃ রাকিবুল ইসলাম রকি, সেবা সংস্থা প্রতিনিধি প্রিয়াংকা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

পড়ুন>> কাউনিয়ায় ক্ষোভে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

 

 

 

বক্তারা যুব সমাজকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানান এবং সফল আত্মকর্মী হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণ, গবাদি পশু পালন মৎস্য চাষসহ নানাবিধ ক্ষুদ্র বিনিয়োগ করে নিজেকে চাকরির পিছনে না ছুটে সফল আত্মকর্মী হিসেবে নিজেকে তৈরী করে দেশ গড়ার আহ্বান জানান। একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

 

 

পাশাপাশি যুবসমাজদেরকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার এবং মাদক থেকে দুরে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে সফল আত্মকর্মীদের মাঝে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!