দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ছাতকের দোয়ারাবাজারে পানিতে ডুবে হাফছা বেগম নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

পড়ুন>>সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার ৬ এপ্রিল দুপুর উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের মজম্মিল আলীর বাড়ীর পিছনে পুকুর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফছা বেগম নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর গ্রামের সৈয়দ আহমদের মেয়ে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্র থেকে বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টার দিকে হাফছা বেগম নিজ বসতবাড়ির পাশে খেলাধুলা করছিলো।

কিছু সময়ের মধ্যে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করিতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী মজম্মিল আলীর পুকুরের পানিতে লাশ দেখতে পাওয়া যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন,খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ আমীর খসরুকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।

অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!