দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের রোগ মুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের রোগ মুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আক্তার হোসেন রিন্টুর রোগীমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আক্তার হোসেন রিন্টুর রোগীমুক্তি কামনায় ফেনীর দাগনভূঞার মাইজ্জাহুজুর রহমতুল্লাহ (আ:) মসজিদ প্রাঙ্গনে বাদ আসর নামাজের পর দোয়া মুনাজাতের আয়োজন করেন জবাবদিহির ফেনী জেলা প্রতিনিধি হাসনাত তুহিন ও দাগনভূঞা উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন আহমেদ হিমেল।
এই সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার ৯নং ওর্য়াডের সাবেক কমিশনার আহমেদ জুয়েল, ১নং ওর্য়াডের সাবেক কমিশনার হোসেন , দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহের পন্ডিত, দৈনিক জবাবদিহি পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ও সিএসটিভির চেয়ারম্যান হাসনাত তুহিন, এশিয়ান টিভি দাগনভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার, দৈনিক জবাবদিহির দাগনভূঞা প্রতিনিধি নুর উদ্দিন আহমেদ হিমেল, দৈনিক সমাচার একাত্তরর নির্বাহী সম্পাদক, আলা উদ্দিন আল হাসান, দৈনিক সকালের সময় দাগনভূঞা প্রতিনিধি, জুলফিকার আলম, দৈনিক জাতীয় নিশান দাগনভূঞা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জাতীয় দৈনিক মুক্ত আলো ফেনী প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, দৈনিক আনন্দবাজার দাগনভূঞা প্রতিনিধি শুভ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আক্তার হোসেন রিন্টুর সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। তিনি যেনো তার পেশায় আবার দায়িত্ব পালন করতে পারেন এই কামনা করেন। মিলাদ পরিচালনা করেন মাওলানা মো: নুর হোসেন , দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়াইজ হুজুর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























