দুর্ঘটনায় গুরুতর আহত ভূরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলীর মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
ভুরুঙ্গামারী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক হায়দার আলী গত সোমবার নাগেশ্বরীতে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল সোমবার রাত ১২:১৫ ঘটিকায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
হায়দার আলী ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও উদার ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে ভুরুঙ্গামারী অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে সেবা প্রদান করেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ বাদ জোহর ভুরুঙ্গামারী পাইলট হাইস্কুল মাঠে
মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply