দুই দশক পর হারাগাছ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
দুই দশক পর হারাগাছ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মোনায়েম হোসেন ফারুক, সম্পাদক নুরুল আমিন দাজু
কাউনিয়া উপজেলার প্রায় দুই দশক পর হারাগাছ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ও নুরুল আমিন দাজুকে সাধারণ সম্পাদক এবং হারুনুর রশিদ সমাপ্তিকে সাংগঠনিক সম্পাদক করে হারাগাছ পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
শনিবার সন্ধায় হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
পড়ুন>> সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন কৌশল অবলম্বন করে লুটপাট হচ্ছে ধোপাজান নদী
হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রংপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি এমদাদুল হক ভরসা। সম্মেলনে পৌর বিএনপির নয়টি ওয়ার্ড ও ছাত্রদল, স্বেচ্চাসেবকদল, যুবদল, কৃষকদল, তাঁতিদল সহ সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পড়ুন>> অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ সরকারি কর্মকর্তার!
আলোচনা শেষে সম্মেলনে নেতাকর্মীদের সম্মতিক্রমে শনিবার রাতে নির্বাচন কমিটির আহবায়ক লিটন পারভেজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি, সাইফুল ইসলাম মানিককে সিনিয়র সহসভাপতি, নূরুল আমিন দাজুকে সাধারণ সম্পাদক, মাহমুদার রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ সমাপ্তিকে ১ নং সাংগঠনিক সম্পাদক ও শাহিনুল ইসলাম শাহিনকে ২ নং সাংগঠনিক সম্পাদক করে হারাগাছ পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, হারাগাছ পৌর বিএনপির কমিটির সভাপতিসহ ছয়টি পদ ঘোষনা করা হয়েছে। আগামী ১০দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট হারাগাছ পৌর বিএনপির পুর্ণাঙ্গ কমিটির করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

























