ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

দিনাজপুরে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

দিনাজপুর থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ০৬:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

দিনাজপুরে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

অপরিচ্ছন্ন পরিবেশ, ডিউটি ডাক্তারের অভাব, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স , মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ও রক্ত, আয়া দ্বারা ইসিজি রিপোর্ট প্রদানসহ একাধিক অনিয়মের কারণে দিনাজপুর আইন কলেজ মোড়ে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা সহ দিনাজপুরে চারটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
প্রত্যেকের পৃথক পৃথক ত্রুটি বিচ্যুতির কারনে এই জরিমানা করা হয়।

বুধবার (২৮ফেব্রুয়ারি)সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদের যৌথ পরিচালনায় এই অভিযান পরিচালিত হয় ।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে ২লক্ষ টাকা জরিমানা করেন ।

জরিমানাকৃত চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীতে অবস্থিত মেঘনা ক্লিনিক, বালুবাড়ী শহীদ মিনার মোড়ে স্বদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আইন কলেজ মোড়ে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং একই এলাকায় মাতৃসেবা ও ডায়াগনস্টিক হাসপাতাল ।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন অপরিচ্ছন্ন পরিবেশ, ডিউটি ডাক্তারের অভাব,মেয়াদোত্তীর্ণ লাইসেন্স , মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ও রক্ত ,আয়া দ্বারা ইসিজি রিপোর্ট প্রদানসহ একাধিক অনিয়মে প্রত্যেকের পৃথক পৃথক ত্রুটি বিচ্যুতির কারণে এই জরিমানা করা হয়।

তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদ বলেন স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে দিনাজপুর সিভিল সার্জন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।লাইসেন্সবিহীন,সার্বক্ষণিক ডাক্তার বিহীন বা ত্রুটিপূর্ণ কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এ ছাড়াও তিনি আরো বলেন যে ইতিমধ্যে ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নোটিশ প্রদান করা হয়েছে ।এদের মধ্যে কেউ কেউ এসে আবেদন করছে।আর যারা আসবে না তাদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনিও জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপডেট সময় : ০৬:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪