দাগনভূঞায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ০৬:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯২৯৭ বার পড়া হয়েছে
দাগনভূঞায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
ফেনী ৩ (দাগনভূঞা – সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। বুধবার বেলা ১২ টার সময় দাগনভূঞায় মিন্টু মিয়ার প্রতিষ্ঠান দুলামিঞা কটন মিলে তিনি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় দাগনভূঞার ভোটার, ফেনীতে কর্মরত এবং দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি ও রিপোর্টার্স ফোরামের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফেনী ৩- দাগনভূঞা- সোনাগাজী আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সমাজে বৈষম্য বেড়ে গেছে। এই বৈষম্যটা হচ্ছে বহু কেন্দ্রিক। ঘরে বাহিরে, রাষ্ট্রে চরম বৈষম্য তৈরী হয়েছে। তাই এই বৈষম্য দুর করতে হলে, সমাজে পরিবর্তন আনতে হবে এবং একতাবদ্ধ হয়ে আমদের কাজ করতে হবে। তিনি আরো বলেন,আমার কোন শত্রু নেই,তবে প্রতিদ্বন্ধী আছে।
পড়ুন>> নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন আড়াই গুণ বৃদ্ধি
তিনি নির্বাচিত হলে ফেনীর মানুষের মান উন্নয়নে কাজ করবেন এ জন্য তিনি সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি মতবিনিয় সভায় দুই ঘন্টা ব্যপী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন রকমের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























