admin
৭ মে ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা নদী’ নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াই উত্তরবঙ্গকে বাঁচানোর লড়াই

তিস্তা নদী' নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াই উত্তরবঙ্গকে বাঁচানোর লড়াই

‘তিস্তা নদী’ নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াই কোনো সরকারের বিরুদ্ধে নয়। উত্তরবঙ্গকে বাঁচানোর লড়াই।

৬ মে শনিবার বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ আয়োজিত গণসমাবেশে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লড়াই কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধেও নয়।

এই লড়াই তিস্তা নদী বাঁচানোর লড়াই। উত্তরবঙ্গকে বাঁচানোর লড়াই। ’ বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ আয়োজিত গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমাদের কথা স্পষ্ট, তিস্তার পানি ভারত পাবে তাতে বাধা নেই কিন্তু ১ হাজার একর জমি অধিগ্রহণ করে, খাল খনন করে পানি নিয়ে যাবে এটা হতে দেওয়া হবে না। তিস্তা চুক্তি নিয়ে কোনো চক্রান্ত করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বব্যাংককে দেখিয়ে দিয়েছেন। তিনি বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে গিয়ে আমাদের পদ্মাসেতুর ছবি উপহার দিয়েছেন।

আমরা প্রধানমন্ত্রীর কাছে আহবান জানাই পদ্মাসেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহিপরিকল্পনা গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু তিস্তা নদী নিয়ে চুক্তির উদ্যোগ নিয়েছিলেন কিন্তু ৭৫ পরবর্তী তা আর হয়নি।

প্রধানমন্ত্রী আপনি উদ্যোগ নিয়েছেন, অনেক দূর এগিয়েছেন। আপনি পারবেন আমরা বিশ্বাস করি।

একই সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, তিস্তা চুক্তি কিংবা মহাপরিকল্পনা নিয়ে কোনো রাজনীতি, অপরাজনীতি মানা হবে না।

তিস্তা বেষ্টিত মানুষের উন্নয়নে, উত্তরবঙ্গের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

তিনি বলেন, তিস্তার পানি চুক্তি হলেই পানির সমাধান হবে, এমনটি না। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। তাই তিস্তা চুক্তির অপেক্ষায় না থেকে মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই।

 

বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর বঙ্গের মঙা দূর হয়েছে। আমরা আশা করি আগামী বাজেটে তিনি তিস্তা পরিকল্পনার বাজেট দেবেন।

তিস্তা মহাপরিকল্পনায় সাড়ে ৮ হাজার কোটি টাকা দরকার। একসময়ের আশির্বাদ তিস্তা এখন উত্তর বঙ্গের অভিশাপ। সেই অভিশাপ থেকে তিস্তা পারের মানুষকে বাচাঁতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে গণসমাবেশের উদ্বোধনকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা সরকার বিপক্ষে আন্দোলন করছি না। কিন্তু আমরা নিজেদের উন্নয়ন আর অধিকার আদায়ে সচেতন হয়েছি। আমাদের প্রয়োজনে আমরা আজকে মাঠে নেমেছি।

তিস্তা প্রকল্প বাস্তবায়নের উপর আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবে মানুষ। তিস্তা বেষ্টিত এলাকার জনপ্রতিনিধিরা যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা না রাখেন।

তাহলে তিস্তা পাড়ের মানুষরাও ভোটের সময় জনপ্রতিনিধিদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।

গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য শফিকুল ইসলাম কানু।

সমাবেশে সভাপতিত্ব করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।

সমাবেশে সঞ্চালনা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।

উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে আগামী ১ জুন ৫ মিনিট নিরবতা কর্মসূচি পালন করবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!