তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০২:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে টাস্কফোর্সের কঠোর অভিযানে ভারতীয় পণ্য বাজেয়াপ্ত
সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিজিবির টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এই অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা উদ্ধার করা হয়। শনিবার, ২১ জুন বিকেলে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করে।
পড়ুন>> নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন
জব্দকৃত পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























