তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

 

তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, আনসার সদস্যদের ৩ঘণ্টা খুঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়।

পড়ুন>>তাড়াশে ক্ষমতা হারালেন দুই ইউপি চেয়ারম্যান

নিহত ব্যক্তি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দেড়টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই নিখোঁজ হন এই কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে আসেন।

দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেননি।

গোসল করার একপর্যায়ে ডুবে যান আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খুঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টা পর আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, অনেক খুঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!