ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব

তাহিরপুরে বিলে বিষ টোপে শতাধিক হাঁস মারার অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে

তাহিরপুরে বিলে বিষ টোপে শতাধিক হাঁস মারার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে বিলে বিষ টোপে শতাধিক হাঁস মারার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে বিলে বিষ প্রয়োগ করে এক খামারীর শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৫মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের ভুক্তভোগী মরহুম বীর মুক্তিযোদ্ধা রুকুন উজ্জামানের ছেলে মাহবুবুল হাসান হৃদয় বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহ খান (৩৫), একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন (৩০), পরবিকুলের ছেলে ইমলাখ (৩০), মৃত ইদু মিয়ার ছেলে জিয়া হোসেন (৪০), ও আলী হোসেন (২৫), মাফিক মিয়ার ছেলে মোয়াজ্জল (৩৫), কয়েস মিয়ার ছেলে লিফসন (২৫)।

অভিযোগে ভুক্তভোগী খামারি মাহবুবুল হাসান হৃদয় বলেন, গত তিন মাস যাবত উপজেলার বৌয়াল মারা হাওরের কুড়ি হাঁস মারা খলার পশ্চিম পাশে তার নিজস্ব ৯৮৫ টি হাস লালন-পালন করছেন। ঘটনার আগের দিন রবিবার সন্ধ্যায় অভিযুক্তরা বিলে মাছ ধরার নিমিত্তে বিষ মিশ্রিত খাবার ফালাইতে থাকে।

এসময় হাঁসের দেখাশুনার দায়িত্বে থাকা খামারির ছোট ভাই উদয়, এমাদ ও বাদশা মিয়া বিষ মিশ্রিত খাবার বিলে ফেলতে নিষেধ করলেও তারা তা অমান্য করে।

ফলে সোমবার সকালে এই বিলে হাঁস চড়াতে গেলে বিষ খেয়ে ১২৭টি হাঁস মারা যায়। এতে প্রায় ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “তাহিরপুরে বিলে বিষ টোপে শতাধিক হাঁস মারার অভিযোগ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে বিলে বিষ টোপে শতাধিক হাঁস মারার অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪