ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত: রাজস্ব সংস্কারে কতটুকু অগ্রগতি? ডা. রিদওয়ানউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাতকানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা আজকের খেলার সূচি: ২৩ অক্টোবর ২০২৬ সৈয়দপুরে অন্তঃসত্ত্বা নারীরবাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ, আবেদনের নিয়ম হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন

তাহিরপুরে বালুতে পুঁতে শিশু হত্যার ঘটনায় নারী পুরুষসহ আটক ৫

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

তাহিরপুরে বালুতে পুঁতে শিশু হত্যার ঘটনায় নারী পুরুষসহ আটক ৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে বালুতে পুঁতে শিশু হত্যার ঘটনায় নারী পুরুষসহ আটক ৫

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে বালুতে পুঁতে শিশু সাকিবুল ইসলাম (৭) এর হত্যার ঘটনায় ২৩ দিন পর পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ (৪৫), তার স্ত্রী ফিরোজা খাতুন (৪০) ও তার ছেলে মোশাররফ হোসেন খোকা (২১), একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (২৮) ও আব্দুল লতিফের ছেলে মোশাহিদ আহমেদ (১৯)।

শিশু সাকিবুল ইসলাম এই গ্রামের কৃষক হারুন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। গত ১৮ এপ্রিল গ্রামের পাশের জাদুকাটা নদীর তীরে বালু চাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর দুই দিন পর হারুন মিয়া বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ না করে থানায় হত্যা মামলা করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার (ওসি) মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন, শিশু সাকিবুলের হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল বুধবার শিশু সাকিবুল তার মাকে স্কুলে যাবে না বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পর্যন্ত ছেলে আর বাড়ি ফিরে আসেনি। তার পিতা-মাতা সহ স্বজনরা রাত থেকে অনেক খুঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সন্তানের খোঁজে হারানোর বিষয়টি মাইকিং করে জানান।

এদিন সকাল আটটার দিকে লোকমুখে শুনতে পারে যাদুকাটা নদীর তীরে মাটির নিচে পুতেঁ রাখা একটি শিশুর হাত-পা দেখা গেছে। এমন খবর পেয়ে সাকিবুলের পরিবার সেখানে যায়। এমন সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় সাকিবুলের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে বালুতে পুঁতে শিশু হত্যার ঘটনায় নারী পুরুষসহ আটক ৫

আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪