তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য নেই
- আপডেট সময় : ০৮:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৩৬৭৫ বার পড়া হয়েছে
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য নেই
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি। তবে চাইলেই তা দ্রুত ইস্যু করা হবে এবং তাকে দেশে ফেরাতে সব ধরনের সহযোগিতা করা হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ এসব তথ্য হোসেন জানান।
পড়ুন>> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশের ভোটার হননি
পরে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের সুযোগ নেই। তিনি শিগগির দেশে ফেরার বিষয়ে কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি খুব শিগগির বাংলাদেশে ফিরবেন বলেও জানান তিনি।
পড়ুন>> বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাণীশংকৈলে দোয়া মাহফিল
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন। প্রায় দেড় যুগ ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























