তাবলীগ জামাতে গিয়ে লাশ হলেন ফুলবাড়ীর যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাবলীগ জামাতে গিয়ে লাশ হলেন ফুলবাড়ীর যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

তাবলীগ জামাতে গিয়ে লাশ হলেন ফুলবাড়ীর যুবক

হিমেল মিত্র সুষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
তাবলীগ জামাতে গিয়ে লাশ হলেন ফুলবাড়ীর যুবক

তাবলীগ জামাতে গিয়ে লাশ হলেন ফুলবাড়ীর যুবক।

 

তাবলীগ জামাতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হল। নিহত যুবক মেহেদী হাসান মিশু (২৫)। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের পল্লী চিকিৎসক শামসুল হক পলাশের ছেলে।

 ২১ মে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে বেগমগঞ্জ থানার পুলিশ নিহত যুবকের ঝলন্ত মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ মে মেহেদী হাসানসহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা।

রবিবার ভোর রাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মেহেদীর মৃত্যুর কারণ জানায়নি।

নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, তাকে দুই মাস আগে স্থানীয় তাবলীগ জামাতের একটি দলের মাধ্যমে তিন চিললা (১২০) দিনের জন্য পাঠানো হয়।

গত দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে নোয়াখালীর বেগমগঞ্জের ওই মসজিদে অবস্থান করে বলে জানায়। সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পুর্ন করে প্রাইভেট প্রাকটিস করছিলেন।

আজ রবিবার সকালে তার সাথী ভাই মৃত্যু বিষয়টি ফোনে জানান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বিষয়টি নিহতের পরিবারের মাধ্যমে শুনেছেন বলে জানান।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!