তানোরে ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তানোরে ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

তানোরে ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
তানোরে ভাইকে বেঁধে রেখে  বোনকে ধর্ষণ

রাজশাহীর তানোরে ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ ঘটনা ঘটেছে।

তানোরে ভাইকে বেঁধে রেখে বোনকে (একটি স্কুলের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী) ধর্ষণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত শনিবার  উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) আদিবাসী অধ্যুষিত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে শনিবার রাতে দুইজনকে আসামি করে তানোর থানায় ধর্ষণের মামলা  করেছেন।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে (রামেক) পরীক্ষার জন্য প্রেরণ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) একটি আদিবাসি পল্লীর জনৈক ব্যক্তির কন্যা ৫ম শ্রেণীর শিক্ষার্থী। এদিন শনিবার স্কুল ছুটি থাকায় ১০ বছর বয়সী ভাইকে নিয়ে তারা দুই ভাইবোন বাড়ি ছেড়ে প্রায় আধা কিলোমিটার দুরের মাঠে খাড়ির ধারে (গো-খাদ্য) ঘাস কাটতে যায়।

এমন সময় চকরহমত গ্রামের মনিরুল ইসলামের পুত্র জনি (৩২) এবং আবুল কালামের পুত্র আলি (৩৬) ফাঁকা মাঠে দুপুরে ছোট দুই ভাই বোন পেয়ে আলি তার ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে  রাখে। আর জনি ৫ম শ্রেণির ছাত্রীকে জোরপুর্বক মুখে গামছা দিয়ে আটকিয়ে রেখে ধর্ষণ করে ফেলে রেখে চলে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষণের শিকার আদিবাসি ছাত্রীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার আদিবাসি ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাতেই থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। আসামি দুইজনকে আটকের চেষ্টায় পুলিশ কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!