তানোরে গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তানোরে গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি

তানোরে গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক

তানোর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
তানোরে গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক

রাজশাহীর তানোরে গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্যে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে।

ড্রেন মেরামত, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছে অপারেটর। এদিকে অপারেটরের অপসারণ এবং স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনার দাবিতে কৃষকের বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেছেন।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৮১ ধানুরা মৌজায়, ১২৬৮ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর এনায়েতুল্লাহ। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে স্কীমের কৃষকেরা ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে।

স্থানীয় সাংসদ ও দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আবার পাহারাদারের নামে টাকা আদায় করা হলেও পাহারাদার না রাখায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন সে কৃষকের ওপর দায় চাপিয়ে তাদের কাছে থেকে বিঘা প্রতি ৫শ’ থেকে হাজার টাকা করে আদায় করছেন।

তার স্কীমে প্রায় ৩০০ বিঘা জমি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটরের ঘনিষ্ঠ এক সহচর বলেন, অপারেটর হতে আড়াই লাখ টাকা খরচ হয়েছে, এছাড়াও বিভিন্ন দলীয় কর্মসূচিতে নিয়মিত টাকা দিতে হয়। এসব টাকা তো অপারেটর পকেট থেকে দিবেন না। যে কারণে কৃষকদের কাছে থেকে বেশী টাকা আদায় করা হচ্ছে।

এছাড়াও সেচ চার্জের নামে ও নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা
নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর এনায়েতুল্লাহ  এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মানুসারে ডিপ চালাচ্ছেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় তিনি কৃষকের কাছে থেকে টাকা নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র  সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, কৃষকেরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!