তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

 

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে।

পড়ুন>>সুনামগঞ্জে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

সোমবার বিকেলে ঢাকার রামপুরার একটি বাসা থেকে র‍্যাব -১২’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। পরে সোমবার রাতেই তাড়াশ থানায় তাকে সোর্পদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

গ্রেফতারকৃত আসামী মনিরুজ্জামান মনি উপজেলার দোবিলা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ী বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় মামলায় এজাহার ভুক্ত আসামী হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!