ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১১:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি সৃষ্টি নিউজকে নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।

এসপি সাফিউল সারোয়ার বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে সুবা মোমিন নামে যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি।

পড়ুন>>বিরলে ১৪ বছরের বালককে বলাৎকারের অভিযোগে সুমন আটক

এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় মোমিনের বাবা মোস্তফা আলমকে। মোস্তফা আলম বলেন, আজ ভোর ৪টার দিকে মোমিন এই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়।

গণমাধ্যমের খবরে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবার পরিবার।

গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

আপডেট সময় : ১১:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫