ডোমারে ভূট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের গলাকাঁটা লাশ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে ভূট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের গলাকাঁটা লাশ  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান

ডোমারে ভূট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের গলাকাঁটা লাশ 

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেক রহমান সাজূ
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
ডোমারে ভূট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের গলাকাঁটা লাশ 

নীলফামারীর ডোমারে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাঁটা এর লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, উপজেলার ৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা নন্দিপাড়া গ্রামে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এলাকার দয়াল চন্দ্র তার ধান ক্ষেতে পানি দিতে গেলে পরিমল মেকারের বাড়ির পাশে ভূট্টা ক্ষেতে গলাকাটা এক যুবকের লাশ দেখতে পায়।

এসময় সে থানায় খবর দিলে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী সঙ্গীয় ফোর্স ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করলে অদ্যবদি লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে তারা জানিয়েছেন। অপরদিকে নীলফমাারী জেলা থেকে সিআইডি ও ডিবি পুলিশের একটি চৌকস দল এলাকায় তদন্তের কাজ করছে।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহোদয় আসার পরে লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

One response to “ডোমারে ভূট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের গলাকাঁটা লাশ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!