ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান 

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

ডোমারে পাঁচ শত কোটি টাকা লুটপাটের মাধ্যমে ক্রয়কৃত নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

নীলফামারীর ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে  সম্প্রতি পাঁচ শত কোটি টাকা লুটপাটের মাধ্যমে ক্রয়কৃত নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি দিয়েছে নেসকো পিএলসির আওতাধীন বিদ্যুৎ গ্রাহকগণ।

স্মারকলিপি সুত্রে জানা গেছে, ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর মাধ্যমে ২০১৭ ইং সাল পর্যন্ত গ্রাহকগন বিদ্যুৎ এর ব্যবহার করে আসছে।

পড়ুন>> নাগেশ্বরীতে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

গত স্বৈরশাসকের আমলে ২০১৭ ইং সালে মধ্যস্বত্ব ভোগী নেসকো কোম্পানি হিসাবে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবীর ছেলেকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদায়ন করে নেসকো কোম্পানির কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হস্তান্তর করে। মধ্যস্বত্ব ভোগী নেসকো কোম্পানি হওয়ার পর থেকেই লাগামহীন একের পর এক বাড়তি চার্জ বসিয়ে বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়েছে।

যা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চার্জ ও নেসকো কোম্পানির চার্জ সমন্বয় করলে স্পষ্ট বোঝা যায়। বর্তমানে নতুন করে মানুষের পকেট কাটার মেসিন হিসাবে প্রিপেইড মিটার সাধারণ মানুষের ঘাড়ে চাপাচ্ছেন তারা। নেসকো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলমান। অনিয়ম ও দুর্নীতির কারণে বাংলাদেশ ব্যাংক অর্থায়ন বন্ধ ঘোষণা করেছে।

বর্তমানে নেসকোর বাড়তি চার্জ সইতে পারছে না এলাকার সাধারণ গ্রাহকগণ। এরই মধ্যে যদি এই বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন করা হয় তাহলে তা হবে মরার উপর খাড়ার ঘাঁ। এই মিটার ক্রয়ে ইতিমধ্যে পাঁচ শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই প্রিপেইড মিটার টি অতি মূল্যায়িত হওয়ায় গ্রাহকের ঘাঁড়ে তা আদায় করা হবে।

পড়ুন>> ছাত্রলীগ নেতা সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে জনতা হাতে আটক

প্রিপেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকরা আরও যে সকল সমস্যার সম্মুখীন হবে তা হলো,জনগণের পকেট কাটার স্মার্ট ফন্দি প্রিপেইড মিটারের জটিল ব্যবস্থাপনা ও র্দুনীতি গ্রস্থ নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজন নেই। হাইকোর্ট বিভাগে এ সংক্রন্ত  রিটের নিস্পত্তি না করেই তড়িঘড়ি করে তারা প্রিপেইড মিটার স্থাপনের চক্রান্ত করছে যা আইনের পরিপন্থী, কৃষি কাজে ব্যবহ্রত সেচ পাম্পগুলো মৌসুমের শুরুতে বাকিতে সার, বিদ্যুৎ ব্যবহার করে, তারপর ফসলতুলে বিক্রি করে পরিশোধ করে, বিদ্যুৎ ব্যবহার করার আগেই মিটার ভাড়া, ভ্যাট ও ডিমান্ড চার্জ কেটে নেবে। অথচ বিইআরসির নিয়ম অনুযায়ী ব্যবহ্রত সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিদ্যুৎ তের দাম নির্ধারণ করে। এর বাহিরে কোন প্রকার চার্জ নেয়ার সুযোগ না থাকলেও আবারও ওই চার্জগুলো দ্বিতীয় বার আদায় করছে। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না। মোবাইলের মত মিটারে বিভিন্ন অপশন রয়েছে, যা সহজে গ্রামের অশিক্ষিত, সহজ সরল গ্রাহকগণ ব্যবহার করতে পারবে না। রিচার্জের সময় কোড নম্বর ভুল হলে লক হওয়ার সম্ভাবনা আছে। লক হলে ততক্ষণ বিদ্যুৎ বিহীন থাকতে হবে।

বর্তমানের মিটারটি গ্রাহক সন্তুষ্টির সাথে ব্যবহার করছে, মিটারটি সমস্যা হলে তাৎক্ষণিক ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না। প্রিপেইড মিটার স্থাপন করা হলে হাজার হাজার কর্মচারী বেকার হয়ে যাবে।

এ ব্যাপার ডোমার বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব জানান, গত মাসে ২৬ তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও  যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ডোমারে আসার কথা ছিল, কিন্তু সচিবালয়ে আগুন ধরায় উনি নীলফামারী থেকে ফিরে যান। উনার হাতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।

এ ছাড়াও বিগত স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি,বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও মিটার আমদানি কারক কোম্পানির নীল নকশার ভোগান্তিতে আমরা পড়তে চাই না। দূর্নীতি জিতলে হেরে যাব বাংলাদেশ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন, স্মারকলিপি টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান 

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫