
নীলফামারীর ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডোমার প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।
ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, ক্রিড়া সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, আঠিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বানেশ্বর রায় প্রমুখ।
সৌজন্য সাক্ষাতকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে সাথে নিয়ে পথ চলতে চাই।
আপনাদের যেকোনো প্রয়োজনীয়তায় আমাকে সাথে পাবেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।
মন্তব্য করুন