ডোমারে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
ডোমারে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে দোয়া মাহফিল শেষে অসহায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।
হাফেজ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের কৃতি সন্তান এবং তার ছোট ভাই আমেরিকা প্রবাসি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের নিজ অর্থায়নে সোনারায় বাজারে তাদের নিজস্ব চাতালে উপজেলার হতদরিদ্র অসহায় দুঃস্থ প্রায় ৪ শতাধিক শীতার্ত মানুষের দুপুরের খাবার যাতায়াত খরচ বাবদ নগদ অর্থসহ কম্বল বিতরণ করেন।
পড়ুন>> রুপা গণধর্ষণ ও হত্যা মামলার রায় মৃত্যুদন্ড থেকে কমিয়ে যাবৎজীবন
শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ও ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
শীতবস্ত্র নিতে আসা এলাকার অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মাওলানা আফেন্দি সাহেব এবং তার ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ভাই আমাদের মতো অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে দুপুরের খাবার যাতায়াত ভাড়াসহ শীতবস্ত্র বিতরণের যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি। সেইসাথে তাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করছি।
পরিশেষে তারা আরও বলেন, আফেন্দি ভাই এবং জাহিদুল ভাই যেন আজীবন আমাদের মত অসহায় দুঃস্থদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























