ডিমলায় জাতীয় হিন্দু মহাজোট এর আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডিমলায় জাতীয় হিন্দু মহাজোট এর আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ

ডিমলায় জাতীয় হিন্দু মহাজোট এর আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ডিমলায় জাতীয় হিন্দু মহাজোট এর আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় জাতীয় হিন্দু মহাজোট এর আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা সভা দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির গীতাশ্রমে আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলার পরিষদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জুয়েল রায় সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা, ডাক্তার নিরঞ্জন কুমার রায় প্রভাষক নীলফামারী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা শাখার সভাপতি শ্রী অর্মিত কুমার রায় এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শৈলেন চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মহানন্দ পাল , শ্রী চন্দ্র কান্ত রায়, শ্রী উৎপল কুমার সিংহ রায় সহ আরো অনেকে।

এসময় ধমীয় শাস্ত্র পাঠ করেন আশ্চার্য শ্রী বিশ্বনাথ রায়, হাতিবান্ধা লালমনিরহাট, আশ্চার্য শ্রী প্রতাপ রায় হাতিবান্ধা লালমনিরহাট।

পরে আলোচনা অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের নিয়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!