ডাংধরায় গ্রাম্য সালিসী বৈঠকে মারামারি
- আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরায় গ্রাম্য সালিসী বৈঠকে মারামারি ঘটনা ঘটেছে।
উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামে সালিসী বৈঠকে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মারা-মারির ঘটনা ঘটে ।
অভিযোগ পাওয়া গেছে ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান এর বাড়িতে ২১ জুলাই শুক্রবার দুপুর আনুমানিক ১২ টায় কিছু দিন আগের ছোট একটা মারা মারির বিচার বসান ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দু পক্ষকে মিমাংসা করে দেওয়ার পর, এক পক্ষ বিচার না মেনে অতর্কিত ভাবে মার ডাং শুরু করে, এতে ৬ জন গুরুতর আহত হয় ।
আহতদের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় ।
হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাঃ আব্দুস সামাদ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
আহতরা হলেন (১) ইউপি সদস্য বজলুর রহমান, (২) শাহাদৎ হোসেন, (৩) রুবেল মিয়া, (৪) কামাল হোসেন, (৫) রবিউল ইসলাম, (৬) রেজাউল করিম।
আহতদের একজনের স্বজন হামিদুর রহমান বলেন, চেয়ারম্যান আজিজুর রহমান আমাদেরকে ডেকে নিয়ে তার বাড়িতে বিচার করবে বলে আশ্বাস দিয়ে আমাদেরকে পরিকল্পিত ভাবে মারা হয়েছে ।
আমাদেরকে ডেকে নিয়ে চেয়ারম্যান যে বিচার দিয়েছে আমরা তা মেনে নিয়েছি তার পরেও আমাদেরকে কেনো এ ভাবে মারা হলো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি উর্দতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানাই।
বিষয়টি সরেজমিন তদন্ত করে দোষিদের আইনের আওতায় এনে সঠিক বিচার কামনা করছি ।
(১) সুজন মিয়া, (২) ইকবল হোসেন, (৩) দিপু, (৪) স্বপন মিয়া, (৫) সোহেল, (৬) সেলিম, (৭) মন্ডল, (৮) শহিদুর রহমান, (৯) শফি, (১০) মামুন, (১১)রুপস, (১২) আমিন, (১৩) কালাম, (১৪) নাজমা খাতুনসহ আরো অনেকে মিলে আমাদের বিচারের নামে আমাদেরকে মরেছে।
এ বিষয় ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন কিছু বলতে পারবো না, আমি মানুষিক ভাবে প্রস্তুত না।আমাকে একটু সময় দিন পরে বলছি । এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।


























