ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ২৪৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ অক্টোবর)পৌর শহরের শান্তিনগর জাগরনী কাব সংলগ্ন পুকুর পাড় থেকে গাছটি কর্তন করা হয়। এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো: নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ১০ অক্টোবর সোমবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্যে দিবালোকে একটি বড় মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে দুবৃত্তরা।

এ সময় বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ঐ দিনই পৌরসভায় জরুরী সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য প্রমান পাওয়ার পর বুধবার (১২ অক্টোবর) সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে প্রকাশ করা হয়। পুলিশ তদন্তে ১নংওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে  বুধবার(১২ অক্টোবর) বিকেলে গ্রেফতার করে।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। গাছ চুরির ঘটনা নিয়ে গত ১০ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২