ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ৩ টার সময় পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯নং সাতর ইউনিয়নের দক্ষিন দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

পড়ুন>>ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান, ব্রহ্মপুত্র তীরে হাজারো ভক্তের ঢল চিলমারীতে

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১১টা থেকে ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন।

এসময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লক্ষণের মৃতদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!