ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ফুলকপি ও বাঁধাকপি মাঠ দিবস অনুষ্ঠিত

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৩০৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ফুলকপি ও বাঁধাকপি মাঠ দিবস অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলায় আর্লি স্পেশাল জাতের কপির চাষে কৃষকদের  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও উন্নত জাতের ফুলকপির চাষ বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুনামধন্য বীজ কোম্পানি রফিক সীডস্ এর আয়োজনে  বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলার প্রাণনগর গ্রামের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিক সীডস্ এর ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন এবং  অনুষ্ঠানে রফিক সীডস্ এর হেড  বিজনেস মনিরুল ইসলাম মনির ও ম্যানেজার জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন।

সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে কৃষক আমির হামজা, ইব্রাহিম আলী, বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, কৃষিবিদ ও কৃষকেরা উপস্থিত ছিলেন। বক্তারা উন্নত জাতের ফুলকপি’র বীজ আর্লি স্পেশাল এর গুণাবলি ও গুণগত মান সকলের সামনে তুলে ধরেন। তারা জানান, আর্লি স্পেশাল জাতের কপি রফিক সীডস্ আমদানি করেছে বাংলাদেশে।এই কপি আগাম জাতের। এটি অন্যান্য জাতের চেয়ে লাভজনক জাত। এটি রোদ বৃষ্টি সহনশীল ও রোগ বালাই কম। অন্যজাতের চেয়ে দাম বেশি। গাছ মরে না,  সেই সাথে ভালো ফলন হয় এবং ওজনেও বেশি হয় এ জাতের ফুলকপির। বক্তারা সকলকে এই আর্লি স্পেশাল জাতের ফুলকপি সকলকে চাষের জন্য উৎসাহিত করেন এ মাঠ দিবসে।

এ সময় রফিক সীডস্ এর হেড অব বিজনেস মনিরুল ইসলাম মনির কৃষকেদর মাঠে নিয়ে গিয়ে আর্লি স্পেশাল জাতের ফুলকপির গুণাবলী বুঝিয়ে দেন। সব শেষে আর্লি স্পেশাল জাতের ফুলকপি ভালো চাষ করায় রফিক সীডস্ এর পক্ষ থেকে দুইজন কৃষককে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট ও জায়নামাজ প্রদান করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ফুলকপি ও বাঁধাকপি মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২