ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইগাতী সীমান্তের নওকুচি এলাকা থেকে চোরাইপথে আনা প্রায় সাড়ে ৩লক্ষ টাকার  পণ্য উদ্ধার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব পণ্য উদ্ধার করা হয়।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মো. হাবিবুব রহমান হাবিব এর নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাংশা ইউনিয়নের নওকুচি এলাকার জৈনক সুফিয়ানের বাড়ী থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১১বস্তা ভারতীয় বিস্কুট, চকলেট ও চালের গুড়া ছিল। যার বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের সহ পলাতক আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!