ঝিনাইগাতীতে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করেছে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে তিন ব্যবসায়ীকে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।

১১ডিসেস্বর সোমবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী সদরের বাদশা মিয়ার ছেলে নয়ন মিয়া, শাহজাহানের ছেলে মুহিব, চাপাঝুড়া গ্রামের আলী আকবরের ছেলে সাইফুল ইসলাম।

মোবাইল কোর্ট সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদ ও বাজারদর যাচাইকালে ওই তিন ব্যবসায়ীর দোকানে নানা সমস্যাজনিত কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় বাদশা মিয়াকে ৫হাজার টাকা, সাইফুল ইসলামকে ১হাজার ৫শত টাকা এবং মুহিবকে ১হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন ঝিনাইগাতী থানা পুলিশ।

এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করার জন্যে আহবান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!