ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সার-সুপারিশ কার্ড প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সার-সুপারিশ কার্ড প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সার-সুপারিশ কার্ড প্রদান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সার-সুপারিশ কার্ড প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সার-সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি মন্ত্রণালয়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট, আঞ্চলিক অফিস জামালপুরের অধীনে ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র) এর মাধ্যমে মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং রাসায়নিক বিশ্লেষণ পূর্বক উপজেলা পর্যায়ে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

২৮নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে চাষীদের মাঝে এ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত কার্ড বিতরণে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র) এর টিম লিডার ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রবি মৌসুমে ঝিনাইগাতীতে মৃত্তিকা পরীক্ষায় ৫০জন কৃষাণ-কৃষাণীদের মাঝে সার-সুপারিশ কার্ড প্রদান করা হয়।

জানা গেছে, ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র) এর মাধ্যমে রবি ও খরিপ মৌসুমে কৃষকদের কোন মাটিতে কেমন সার বিতরণ করা উপযুক্ত, ৫০ টাকার বিনিময়ে তা পরীক্ষা করে তারা সার-সুপারিশ কার্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার জানান, যদি কোন কৃষক তাদের চাষাবাদের জমির মাটি পরীক্ষার জন্যে জামালপুর অফিসে গিয়েও পরীক্ষা করিয়ে আনতে পারেন।

এতে কৃষকরা তাদের চাষাবাদের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করে সুফল পাবেন। এতে যেনতেন সার প্রয়োগ যেমন কমবে, তেমনি কমে আসবে কৃষকদের সার প্রয়োগের খরচও বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!