জলঢাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বন্ধনের সহায়তা প্রদান
- আপডেট সময় : ১০:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্তদের সহায়তা প্রদান প্রদান করেছে সামাজিক সংগঠন বন্ধন।
নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডের ক্ষতি গ্রস্তদের পাশে এসে দাড়ালো মানবতার সেবায় পাশে আছি সারাক্ষণ সামাজিক সংগঠন’ বন্ধন’।
বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রাম ইউনিয়ন এর ছিট মীরগন্জ হাজি পাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি গ্রস্ত ৬ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
এই সহায়তায় প্রত্যেক কে ১০ কেজি করে চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ২ কেজি মুড়ি, এবং গোসল করা ও কাপড় কাচার জন্য সাবান ও সাফ ( কাপড় কাচার পাউডার) বিতরণ করেন সামাজিক সংগঠন বন্ধন।
বিকেলে ক্ষতি গ্রস্তদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন সংগঠনের সভাপতি শাহজাহান কবির ও সাধারণ সম্পাদক আবেদ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বন্ধন এর সিনিয়র সভাপতি মাহাদী হাসান মানিক, সহ সভাপতি জাহিনুর ইসলাম জীবন , যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক হাসানুজামান সিদ্দিকী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এমদাদুল হক, আলতাফ হোসেন, রতন সরকার, আলামিন, সমাজসেবক আনিছুর রহমান যাদু সহ আরো অনেকে।
এবিষয়ে সংগঠনের সভাপতি শাহজাহান কবির এর সাথে কথা হলে তিনি বলেন সম্প্রতি কিছুদিন আগে এই এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ৬টি পরিবারের সবকিছুই পুড়ে যায়।
তারা এই ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বাস করছে ও না খেয়ে আছে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের মধ্যে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























