ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত।
ছয় দফা দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA)-এর সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে দুই ঘন্টা ব্যাপী শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই তারা গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতি, নিয়মিত নিয়োগ ও চাকরির কাঠামোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু একাধিকবার আশ্বাস দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

পড়ুন>>যমুনার বুক থেকে নিখোঁজ উর্মির দেহ মিলল পাটুরিয়ায়

সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে কর্মরত প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী ১১ মাসব্যাপী ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্ন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের এখনো ১৪তম গ্রেডে রাখা হয়েছে এবং টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি। এতে করে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

BHAA-এর সভাপতি মোঃ আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মানিকুজ্জামান (মানিক) বলেন, “আমরা বহুদিন ধরে ধৈর্য ধরেছি, বারবার আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছি। কিন্তু সরকার আমাদের দাবি উপেক্ষা করে চলেছে। এবার আমাদের আর অপেক্ষা নয় — দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে হবে।”

তারা আরও জানান, স্বাস্থ্য সহকারীদের অবদানকে বারবার অবহেলা করা হচ্ছে, যার ফলে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবিসমূহ বাস্তবায়নে পদক্ষেপ না নিলে সারা দেশে আরও কঠোর কর্মসূচি পালিত হবে, যার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫