জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

“তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পূনর্বাসন ও সম্প্রসারন” শীর্ষক ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জলঢাকা মহিলা মহাবিদ্যালয় হলরুমে সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অমলেশ চন্দ্র রায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুন ফেরদৌস, জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের সম্প্রসারণ উপদর্শক গোলাম রব্বানী ও তিনকদম পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে পানি ব্যবস্থাপনা সংগঠন গঠন ও পুনঃগঠন সংক্রান্ত, প্রকল্প টেকসই ও অবকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, সেচ ব্যবস্থাপনা ও সেচ সার্ভিস চার্জ আদায়ে উদ্বুদ্ধকরণ এবং আধুনিক চাষাবাদ, আধুনিক ধানের জাত, পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে ধারনা দেওয়া হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা দপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!