জয় শ্রীরাম শ্লোগানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আটকের ঘটনার প্রতিবাদ কুড়িগ্রামে মিছিল
কুড়িগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে ডিবি অফিসে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট, কুড়িগ্রাম।
পড়ুন>>সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার
মিছিলে “জেগেছে রে জেগেছে হিন্দুরা জেগেছে, কথায় কথায় বাংলা ছাড় চলবে না চলবে না, মুক্তি চাই মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই স্লোগানে শতাধিক ইসকন সমর্থিতরা বিক্ষোভ মিছিল করেন।
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজীব সরকার অপু বলেন, আমাদের সংগঠনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি পুলিশ আটক করেছে। দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের কর্মসুচি পালন করবো।
Leave a Reply