জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার

জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ
জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ

 

 

জকিগঞ্জ সিমান্তের বাংলাদেশের অভ‍্যন্তরের খুটি উপড়ে ফেলে বিএসএফ

 

 

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের অনধিকার প্রবেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।

 

 

ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে। স্থানীয়রা জানান, সকালে বিএসএফের চারজন সদস্য নদী পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। তারা কৃষকদের ফসল রক্ষার জন্য স্থাপন করা বাঁশের খুঁটি উপড়ে ফেলতে শুরু করলে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে বিএসএফ সদস্যরা দ্রুত একটি স্পিডবোটে উঠে নিজ দেশে ফিরে যান।

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএসএফের সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অংশে প্রবেশ করে কৃষিজমির পাশে স্থাপিত খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় স্থানীয়দের প্রতিবাদে তারা পিছিয়ে যান।

পড়ুন>>রাজনৈতিক দলগুলোর কাছে গণভোটের দ্রুত সিদ্ধান্ত চায় সরকার

 

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বৈঠকে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

 

 

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তের এই অংশে নদী ভাঙন ও জমি নিয়ে কিছু বিরোধ থাকলেও বিএসএফের এ ধরনের অনধিকার প্রবেশ আগে কখনও ঘটেনি। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!