ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় বিশ্বাস পুঁজি করে ফায়দা হাসিল বন্ধের আহ্বান জহির উদ্দিন স্বপনের টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে  ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে  ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে গ্রফতার করেছে। ছাতক থানার এসআই পংকজ দাশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৯০০ কেজি চিনি ও ১টি পিকআপ ভ্যানসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার চাঁনপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ জুনেদ আহমদ (২০) এবং একই থানার গৌরীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আরমান (১৯)।

গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত সাড়ে ১২টায় ছাতক থানাধীন আন্দাইরগাঁও পয়েন্টে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় একটি পিকআপ ভ্যানে ভারতীয় চিনি পরিবহন করছিল। তাদের নিকটে থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ২ হাজার ৯০০ কেজি (৫৮ বস্তা) ভারতীয় চিনিসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৯০ হাজার টাকা। এছাড়া গতকাল রাত পৌনে ১০টার দিকে ছাতক থানাধীন পাটিবাগ গ্রামস্থ ছাতক থেকে দোয়ারাবাজারগামী রাস্তার উপর অপর অভিযান পরিচালনা করা হয়। এসআই মোঃ আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করে ৫০০ কেজি চিনি ও ১টি অটোরিক্সাসহ ১ জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত হলেন দোয়ারাবাজার থানার বাশতলা বাংলা বাজার গ্রামেরর মকবুল হোসেনের ছেলে মোঃ সজিব @ নুরে আলম (২৫)। আটককৃত আসামি একটি অটোরিক্সায় ভারতীয় চিনি পরিবহন করছিল। তার কাছে থাকা অটোরিক্সাটি তল্লাশি করে ৫০০ কেজি (১০ বস্তা) ভারতীয় চিনিসহ অটোরিক্সাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪