ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে
ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার-২
সুনামগঞ্জের ছাতক থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন যশোর কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মোঃ আব্দুল মনাফ (৩০)।
শুক্রবার (২২ মার্চ ২০২৪ খ্রি.) সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন ভাতগাঁও গ্রাম থেকে জাউয়াবাজার যাওয়ার রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা ১টি কার্ভাটভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল।
তাদের কাছে থাকা কার্ভাটভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ কাভার্ট ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই।
আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























