ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ

ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৭:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

য়াব ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলার ডিমলায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে বিনামূল্যে ডোমার এবং ডিমলা মিলে ২ উপজেলায় অসহায়,গরিব, দুঃস্থ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১শত ৩২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

০৮ নভেম্বর বুধবার দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন (ছওয়াব) এর নিজস্ব অর্থায়নে এসব টিউবওয়েল তুলে দেওয়া হয়।

ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার এসএম ইমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে টিউবওয়েল তুলে দেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

ছওয়াবের সদস্য কামরুজ্জামানে সঞ্চালনায় বিশেষ অতিথি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক এ.এইচ.এম ফিরোজ সরকার, ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ, গৌরবাবু, আব্দুর রশিদ, উদয় সরকার, শাওন ইসলাম প্রমুখ।

এবিষয়ে ছওয়াবের হেড অফ মনিটরিং এসএম ইমদাদুল ইসলাম জানান, ডোমার এবং ডিমলা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ঘুরে ঘুরে সঠিক ব্যক্তি, পরিবারসহ স্থান নির্ধারণ করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই টিউবওয়েল প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ছওয়াবের মূল উদ্দেশ্য হল গরিব, দুঃস্থ ও অসহায় পরিবার ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। যাতে করে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

আপডেট সময় : ০৭:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩